1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় বিনা মূল্যে চক্ষু শিবির ও চিকিৎসা সেবা প্রদান - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জে বাগানের বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন গাজীপুরে গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়ার খবর গুজব: জেলা পুলিশ

রাজশাহীর বাগমারায় বিনা মূল্যে চক্ষু শিবির ও চিকিৎসা সেবা প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নুর কুতুবুল আলম,বাগমারা, রাজশাহী……………………………………………..

রাজশাহীর বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবির এবং পাঁচ শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে জ্যোতিনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মুঠোফোনে এনামুল হক এম.পি চিকিৎসা সেবার শুভ উদ্বোধন করেন।

 

যুবলীগ নেতা সাজ্জাদ হোসেনের সঞ্চালনায়, বিশিষ্ট সমাজ সেবক ও মৎস্য ব্যবসয়ী জাবের আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল।

 

সভায় বক্ত্য রাখেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ ইউপি সদস্য নারায়ণ চন্দ্র সাহা, তরুণ সমাজ সেবক জাহিদ হাসান আকাশ সহ আরও অনেকে।

 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, হাসান আলী কমিশনার, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, ৮নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক ইনতাজ আলী, সভাপতি রতন কুমার, ৯নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও ইউপি সদস্য আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

 

চিকিৎসা সেবা ক্যাম্প থেকে বিনামূল্যে ডায়াবেটিক, প্রেসার,  চোখের ছানি অপারেশন, চশমা ও ঔষধপত্র দেয়া হয়। তিনজন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট