1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাসিক-মেয়র লিটন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল থেকে…………………………………

রাজশাহীতে শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি প্রোগ্রামের মাধ্যমে সাড়ে তিন হাজার অসহায় মানুষের মাঝে কবল বিতরণ করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।বেলা ১২টায় নগর ভবনের গ্রিনপ্লাজায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে রাজশাহী সিটি কর্পোরেশন।

 

আনুষ্ঠানিকভাবে ৪০০ জনের হাতে কম্বল তুলে দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান। এর মাধ্যমে রাজশাহী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ৪০০জন, উলামা কল্যান পরিষদের ১০০০ জন, দিনের আলো হিজড়া সংঘের ২০০জন, বিজয় প্রতিবন্ধী সংঘের ২০০জন ও কিশোর ফুটবল একাডেমির ২০০জনকে কম্বল প্রদান করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে আরো দুটি শৈত্য প্রবাহ হতে পারে। মানুষের শীতের কষ্ট লাঘবে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সারাদেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। মানুষের প্রয়োজনে আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।

 

এ সময় উপস্থিত ছিলেন উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, রাজশাহী সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, জোন কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন প্রমুখ।

 

এদিকে খুলিপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেড় হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ২৭নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান মনি এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওশাদ, শ্রমিক নেতা আরিফ  শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট