1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় মাছ লুটের ঘটনায় অবশেষে মামলা গ্রহণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর বাগমারায় মাছ লুটের ঘটনায় অবশেষে মামলা গ্রহণ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রাজশাহী জেলা প্রতিনিধি………………………………………………….

রাজশাহীর বাগমারায় মাছ লুটের ঘটনায় অবশেষে মামলা গ্রহণ করেছে বাগমারা থানা পুলিশ।

 

সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদের সাথে মুগাইপাড়া গ্রামের মাসুদ রানার পুকুর ইজারা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। সরদার জান মোহাম্মাদ উপজেলার সারন্দী গ্রামের মৃত জানিকুল্লার ছেলে।

 

সূত্র জানায়, মাসুদ রানা অপর শরিক মারুফ হাসানের নিকট ৩১ অক্টোম্বর ২০২১ সালে পুকুরটির লিজ গ্রহণ করেন। পরবর্তীতে  মারুফ হাসানের সাথে মাসুদ রানার পারিবারিক কলহের জেরে  মারুফ, ১২ নভেম্বর ২০২১ সালে সরদার জান মোহাম্মদকে নিয়মবর্হিভূত সাবলিজ প্রদান করেন।

 

মাসুদ রানার আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত ১৪ নভেম্বর ২০২২ ইং তারিখ বিবাদমান পুকুরে ১৪৪ ধারা জারি করেন। ১০৭ এবং ১৪৪ ধারা অমান্য করে গত ১৬ ডিসেম্বর/২২ সরদার জান মোহাম্মাদ লোকজন নিয়ে মুগাইপাড়াস্থ পুকুরে মাছ ধরেন।

 

ভিকটিম মাসুদ রানা দাবী করেন, ঘটনার দিন বাগমারা থানা এবং হাটগাঙ্গোপাড়া পুলিশকে মোবাইল ফোনে অবহিত করেও কোন ফল পাননি।

 

আদালতে আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত অভিযোগটি বাগমারা থানা পুলিশকে নিয়মিত মামলা হিসাবে নথিভুক্ত করতে নির্দেশনা দেন। অবশেষে চলতি মাসের ১লা জানুয়ারি বাগমারা থানা পুলিশ মাছ লুটের ঘটনায় মামলা রেকর্ড করে।

 

মুগাইপাড়া গ্রামের আবুল কাশেম কবিরাজের ছেলে মাস্টার মাসুদ রানা বাদী হয়ে সরদার জান মোহাম্মাদকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ সহ (অজ্ঞাত ৪০/৪৫ জনের নামে ) মামলা দায়ের করেছেন।

 

বাগমারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এবং মামলার আইও তোহিদুর রহমান মুঠোফোনে মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট