1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর…………………………………………

নাটোরের লালপুরে আখ বোঝাই ট্রাক্টর ও যাত্রীবাহী অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা ১ যুবক নিহত ও ৩ নারীসহ আহত ৪ জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেছেন। নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

 

আহতরা হলেন,বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকার দীপেন মন্ডলের ছেলে দেবাশীষ,ঈশ্বরদী উপজেলার শৈলপাড়া গ্রামের আজম আলীর স্ত্রী বেদনা বেগম(৫০),ও মেয়ে আফরোজা(২৫) এবং লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর এলাকার মৃত শাহাবাজ আলীর স্ত্রী তহমিনা(৪০)। তবে তহমিনা(৪০) নামের ঐ নারীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার(৩রা জানুয়ারী-২৩ )সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের নুরুল্লাপুর জামে মসজিদ নামকস্থানে ঈশ্বরদী রোড হতে আসা নর্থ বেঙ্গল সুগার মিলের আখ বোঝাই করা ট্রাক্টর ও লালপুর হতে ঈশ্বরদীর উদ্দেশ্য যাওয়া যাত্রীবাহী অটোর সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট