1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় নিতপুর সীমান্তে বিজিবি কতৃক চোরাকারবারী আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগা)প্রতিনিধি……………………………………

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের পশ্চিম দিয়াড়াপাড়া তিল্লা মাঠ থেকে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলরত সদস্যরা আব্দুর রহমান (২৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছেন। সে নিতপুর মাস্টারপাড়া গ্রামের সাজ্জাদ তেলির ছেলে।

 

১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার মাহফুজুর রহমান জানান, রবিবার রাত ৮টায় সীমান্তের ২৩০/১১(১৬এস) নং পিলারের বাংলাদেশের ১০গজ অভ্যন্তরে তাকে আটক করা হয়। সে ভারত থেকে বাংলাদেশে আসছিল। আটকের সময় তার কাছে ভারতীয় ২টি সীম সহ একটি মোবাইল সেট পাওয়া গেছে। রাতেই রহমানকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট