1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় চোরাই টান্সফর্মারসহ আটক এক - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর পত্নীতলায় চোরাই টান্সফর্মারসহ আটক এক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………………………….

পত্নীতলায় উপজেলার গগণপুর এলাকায় গত বৃহস্পতিবার রাতে বিদ্যুতের লাইনের পোল থেকে টান্সফর্মার চুরির সময় গ্রাম বাসী টের পেয়ে ৯৯৯ কল করলে পতœীতলা থানা পুলিশের একটি টহল দল গ্রামবাসী সহ একজন চোরকে আটক করেছে।

 

পত্নীতলা থানা সুত্রে জানা গেছে, গগণপুর এলাকায় চোরেরা রাতের আধারে একটি বিদ্যুতের লাইনের পোল থেকে টান্সফর্মার চুরির জন কিছু লোক উঠলে এলাকাবাসী জানতে পেরে ৯৯৯ কল করে জানালে পতœীতলা থানা পুলিশের একটি টহল দল গ্রামবাসীকে সঙ্গে নিয়ে টান্সফর্মার সহ একজন চোরকে আটক করে। এসময় অন্য চোরেরা পালিয়ে যায়। আটককৃত রাব্বী হোসেন (২২) উপজেলার আমাইড় ইউপির কোতালী গ্রামের এজাবুল ইসলামের ছেলে।

 

এব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে পতœীতলা থানায় বিদ্যুৎ আইন-২০১৮ ধারা ৩৫/৪১ এ একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১৯, তাং- ২২/১২/২০২২ইং।

 

অপরদিকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার পতœীতলা ইউপির বোরাম গ্রামের পূর্বপাড়ার শফিকুলের বাড়িতে ইটের প্রাচিরে সিঁধ কেটে একটি গাভী ও একটি বাচ্চি গরু চুরি করে নিয়ে যায় বলে বাড়ির মালিক শফিকুল জানায়।

 

একই রাতে নজিপুর-ধামইরহাট সড়কের আমিনাবাদ মোড়ের সন্নিকটে ডাকাতরা গাছ কেটে রাস্তায় গাড়ি আটকিয়ে ডাকাতি করার চেষ্টা করে বলের জানা গেছে।

 

এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট