1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে জিপিএ- ৫ প্রাপ্তদের সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে জিপিএ- ৫ প্রাপ্তদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………

নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত উর্ধ্বমূখী ভবনের উদ্বোধন উপলক্ষে চলতি বছরের এসএসসি পরীক্ষায় সাধারণ ও ভোকেশনালে ৯০ জন জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বেলা ১১ টায় ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের উধ্বমূখী ভবন উদ্বোধন হয়।

 

বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি মো. সানাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

 

এ সময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কারিগরী ও কর্মমূখী শিক্ষায় শিক্ষিত হতে হবে, আজকের শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যত তথা সম্পদে রুপান্তর করতে হবে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার  আলী, ইউএনও আরিফুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল গণি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, জনতা ব্যাংক ব্যবস্থাপক শামস বদরুদ্দোজা, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ফজলুল হক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক জাহিদ হাসান, সুফল চন্দ্র বর্মন, আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, কলেজ ছাত্রলীগ সম্পাদক সুমন বাবু প্রমুখসহ বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট