1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান বিজয় দিবস পালিত  - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান বিজয় দিবস পালিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিরুল ইসলাম গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে………………………..

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫১ বছর পূর্তিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ পালিত।দিবসটি পালন উপলক্ষে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।

 

শুক্রবার (১৬ডিসেম্বর) সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে উপজেলা প্রসাশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের  সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে কর্মসূচির সমূহে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার ও ড. কাউসার আহমেদ প্রমূখ।

 

এবং পরে  সন্ধ্যার পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট