1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মোহনপুরে বুদ্ধিজীবি দিবস পালন ও আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী মোহনপুরে বুদ্ধিজীবি দিবস পালন ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি……………………………………………..

আজ রাজশাহী মোহনপুর উপজেলায় ১৪ ই ডিসেম্বর বুধবার সকালে মৌগাছী ইউনিয়নে মুগরইল গ্রামে অবস্থিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে বিনম্র  শ্রদ্ধা নিবেদন করা  হয়।

 

পবা -মোহনপুর -৩ সংসদ সদস্য  আয়েন উদ্দিন এমপির পক্ষে থেকে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ, প্রশাসন, বীরমুক্তিযোদ্ধারা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

 

পরে শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সঙ্গে সেখানে কুশল বিনিময় করেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুস সালাম। এবং উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ জোহরা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রিয়াংকা দাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, উপজেলা ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, মৌগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমানসহ সকল মুক্তিযোদ্ধারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট