1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে !

নওগাঁর ধামইরহাটে শিক্ষককে মারপিটের মুল আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………………………….

নওগাঁর ধামইরহাটে খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হামলা-ভাংচুর ও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মারুফা আকতারকে মারপিটের মুল আসামীকে গেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। গত ৮ ডিসেম্বর উমার ইউনিয়নের খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা ও মারপিটের ঘটনায় ৯ ডিসেম্বর থানায় ১১ নং একটি মামলা দায়ের হলে গা ঢাকা দেয় হামলাকারী ও মাদক মামলার আসামী আনোয়ার হোসেন। আজ ১০ ডিসেম্বর ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস,আই মোমিন সহ পুলিশের বিশেষ টিম সাড়াশি অভিযান চালিয়ে আসামীর বাড়ীর পাশে আত্মগোপনে থাকাবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

 

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, আইন অমান্যকারী ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারী  খড়মপুর গ্রামের মৃত মোজাফফরের ছেলে ও মামলা মুল আসামী আনোয়ারকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট