1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 রামেক হোস্টেলের সামনে নিজ শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

 রামেক হোস্টেলের সামনে নিজ শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী………………………………………………

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হোস্টেলের সামনে নিজ শারীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা সাইফুর রহমান রাফি (২৮) নামের এক যুবক রামেক হাসপাতালে মারা গেছেন।

 

বুধবার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। রাফি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার মো. বাবুলের ছেলে। এরআগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে তিনি নিজের গায়ে আগুন দেন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে নিজ শরীরে আগুন দেন রাফি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে আনলে সেখান থেকে তাকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন ইউনিটে) ভর্তি করা হয়। আগুনে রাফির শরীরের ৯৯ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার ঘণ্টা দুয়েক পরেই তার মৃত্যু হয়। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে গিয়ে দাফন করেন।

 

তিনি আরও বলেন, তার মা এই হাসপাতালের ডেইলি লেবার হিসেবে কাজ করেন। রাফির পরিবারের সাথে কথা বলে জানা গেছে, সে মানসিক রোগে ভুগছেন। কোথাও কাজে যোগ দিলেও করতে পারতেন না। চার-পাঁচ বছর ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তার চিকিৎসা চলছিল। মানসিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

 

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ওই যুবক কেন শরীরে আগুন দিয়েছে, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাকেও শনাক্ত করার জন্য পুলিশ কাজ শুরু করেছে। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দাযের করা হযেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট