1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে হার্ডওয়্যারের দোকানে দুর্ধর্ষ চুরি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর ধামইরহাটে হার্ডওয়্যারের দোকানে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………….

নওগাঁর ধামইরহাটে হার্ডওয়্যারের দোকানে চুরি দুর্ধর্ষ সংঘটিত হয়েছে। চোরেরা দোকান ঘরের ছাউনির টিন, সিলিং এবং গ্রিল কেটে দোকানে প্রবেশ করে নগদসহ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখে চোরকে গ্রেফতার করেথানা  পুলিশ। পুলিশ আটক চোরের বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছেন। ওই এলাকায় দোকান পাহারায় জন্য নৈশ্য প্রহরী থাকা সত্বেও এ চুরির ঘটনার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

 

জানা গেছে, গত শনিবার দিবাগত ভোর রাতে (রবিবার) ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের শল্পী বাজারের মেসার্স রফিক হার্ডওয়্যারের দোকানের ছাউনির টিন,মাটি ও বাঁশ দিয়ে তৈরি সিলিং ও দোকানে প্রবেশের গ্রিল কেটে চোরেরা দোকানে প্রবেশ করে। চোরের দল নগদ ৬ হাজার টাকাসহ,শ্যালো মেশিনের প্লানজার,নজেল,ডেলিভারী ভ্যাল্প,মেশিনের রিংক,ছোট-বড় বিয়ারিং চুরি করে নিয়ে যায়। এছাড়া ৫টি সিসি টিভির ক্যামেরার ক্ষতি সাধন করে। এতে ওই ব্যবসায়ীর মোট প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়। শল্পী বাজার এলাকায় ব্যবসায়ীদের উদ্যোগে দুইজন নৈশ্যপ্রহরীর পাহারা থাকাবস্থায় এ চুরি সংঘটিত হয়।

 

এ ব্যাপারে রফিক হার্ডওয়্যারের স্বত্বাধিকারী মো.আলী রেজা বলেন, রোববার সকালে দোকান খুলে দেখেন ছাউনির টিন, সিলিং কাটা এবং গ্রিল ভেঙ্গে দোকানের প্রবেশ করে চোরের দল। দোকানের সিসি ক্যামেরায় দেখা যায় উপজেলার ধামইরহাট ইউনিয়নের রুপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামের মোয়াজ্জেম হোসেন (২৮) নামে এক যুবক রাতে দোকানে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় ওই যুবককে আটক করে থানায় সোর্পদ করা হয়। সে এ চোরের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এ  ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মোজাম্মেল হক কাজী জানান, দোকানে চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আটক চোরকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ চুরির সাথে আর কারা জড়িত তা বের করার জন্য আটক আসামীর বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট