1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি

চাঁপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জে এস এস সি পরীক্ষায় ১ম স্থান অধিকার করায় উম্মে সামসিয়া পেল সম্মাননা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৫০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রনি কাউসার, শিবগঞ্জ প্রতিনিধি……………………………………………..

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম এর ছোট মেয়ে উম্মে সামসিয়া। এস.এস.সি. পরীক্ষা ২০২২ এ শিবগঞ্জ উপজেলায় শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের থেকে অংশগ্রহণ করেন। তিনি শিবগঞ্জ উপজেলায় মেধাতালিকায় ১৩০০ মার্কের ভিতর ১২৬৩ মার্ক পেয়ে ১ম স্থান অধিকার করেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩য় স্থান।

 

দুইটি ফেসবুক স্টাটাস, স্টাটাসের মূল কথা অনেক জনসেবক কিন্তু কেউ খোঁজ নেয়নি কৃতি শিক্ষার্থী উম্মে সামসিয়ার। স্টাটাসটি সবার নজর এড়িয়ে গেলেও নজর এড়িয়ে যায়নি শিবগঞ্জ উপজেলার সৈয়দ পরিবারের কৃতি সন্তান, শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা সৈয়দ নজরুল ইসলাম এর। সৈয়দ নজরুল ইসলাম এর নির্দেশে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বাকি উম্মে সামসিয়ার পিতা -মাতা সাথে যোগাযোগ করে দ্রুততার সাথে সৈয়দ নজরুল ইসলাম এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট, ছাত্রলীগের লোগোসহ অভিনন্দন অঙ্কিত মগ ও সৈয়দ নুরুল ইসলাম ডিআইজি প্রকাশিত বঙ্গবন্ধুই বাংলাদেশ বইটি উপহার নিয়ে তাদের হাজির হোন শিবগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের কর্মীবান্ধব, সৃজণশীল ও মানবিক ছাত্রনেতা, বিপ্লবী সাধারণ সম্পাদক আ ন ম আব্দুল্লাহহিল বাকি।

 

কৃতি শিক্ষার্থী উম্মে সামসিয়া খুশি হয়ে সৈয়দ নজরুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সারোয়ার, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, দুর্লভপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ, শাহবাজপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন, সাংগঠনিক সম্পাদক , ০৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহবাজপুর ইউনিয়ন শাহরিয়ার আহমেদ, মোবারকপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাহিদ সহ শাহবাজপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট