1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রদত্ত বিভিন্ন ভাতাভোগীদের নিয়ে নগদ’র আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রদত্ত বিভিন্ন ভাতাভোগীদের নিয়ে নগদ’র আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………….

নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অধিদফতর এর আওতাধীন সকল সুবিধাভোগীদের জিটুপি পদ্ধতিতে প্রাপ্ত ভাতা বিষয়ক মাঠ পর্যায়ে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে সচেতনতামুলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।

 

এ সময় উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, নগদ এর এরিয়া ম্যানেজার একে এম নুরুল আনোয়ার, নওগাঁ জেলা টেরিটরি অফিসার কুতুব উদ্দীন হানাফি, ইয়াজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আনিছুর রহমান, সুফল চন্দ্র বর্মন, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত ৮টি ইউনিয়ন থেকে আগত ৪০ জন ভাতাভোগীতে একটি করে উপহার ও দুপুরের লাঞ্চ প্রদান করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট