1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর কারাগারে হত্যা মামলার কয়েদির ফাঁসি কার্যকর - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

রাজশাহীর কারাগারে হত্যা মামলার কয়েদির ফাঁসি কার্যকর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান/ জিয়াউল কবির স্বপন, রাজশাহী………………………………….

রাজশাহীর কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) রাত ১০টা এক মিনিটে রকিবর রহমান ওরফে ওকিবর নামের ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে। তিনি ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে। ১৯৯৯ সালের একটি হত্যা মামলায় রকিবর রহমানের মৃত্যুদন্ড দেন আদালত। এরপর তিনি প্রাণভিক্ষার আবেদন করেন রাষ্ট্রপতি কাছে। কিন্তু ওই প্রাণ ভিক্ষার আবেদন নাকচ হলে বুধবার রাতে বিধি মেনে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ওই কয়েদি আসামির ফাঁসি কার্যকর করা হয়।

 

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, ১৯৯৯ সালের একটি হত্যা মামলায় রকিবর রহমানের মৃত্যুদন্ড দেন আদালত। এরপর তার প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি কর্তৃক নাকচ হলে বুধবার দিবাগত রাতে ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের পর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। কারাগার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২ জানুয়ারি খোরশেদা খাতুন নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়।

 

এ ঘটনায় খোরশেদার বাবা আব্দুল জব্বার সাত জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন গোদাগাড়ী থানায়। এ মামলায় শুনানি শেষে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালত ২০০৪ সালের ৮ আগস্ট চার আসামীর মৃত্যুদন্ড প্রদান করেন। তারা হলো, হেলাল উদ্দিন, রকিবর রহমান, লাল মোহাম্মদ ও বাছির উদ্দিন। তাদের মধ্যে বুধবার রাতে রকিবুর রহমানের মৃত্যুদন্ড কার্যকর করা হলো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট