1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যাত্রীদের সহযোগিতা ছাড়া রেলের টিকেট কালোবাজারি নিয়ন্ত্রণ সম্ভব নয় : রেলের পশ্চিমাঞ্চল জিএম - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

যাত্রীদের সহযোগিতা ছাড়া রেলের টিকেট কালোবাজারি নিয়ন্ত্রণ সম্ভব নয় : রেলের পশ্চিমাঞ্চল জিএম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………………….

যাত্রীদের সহযোগিতা ছাড়া রেলের টিকেট কালোবাজারি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। কারণ যাত্রীবেশে টিকিট কালোবাজারি হচ্ছে এমন অভিযোগ রয়েছে।

প্রতিবেদকের সাথে একান্ত আলাপ চারিতায় পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ-ই মন্তব্য করেন।

 

তিনি আরো বলেন,পশ্চিম রেলে টিকিট কালোবাজারিমুক্ত রেল উপহার দিতে নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। রেলে আমূল পরিবর্তন হচ্ছে। বর্তমান সরকার একের পর এক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। ট্রনে যাত্রী বাড়ার সঙ্গে সেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, বিশেষ করে আচার-আচরণের দিক থেকে পরিবর্তন হতে হবে। রেলের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। এটা নষ্ট করবেন না। শুধু রেলের কর্মকর্তারা এটি রক্ষা করতে পারবে না। আপনাদের এগিয়ে আসতে হবে।

 

তিনি আরো বলেন,পশ্চিম রেলকে ঢেলে সাজাতে রাতদিন পরিশ্রম ও তদারকি করছি। এখন কালোবাজারি মুক্ত,ধুমপান মুক্ত পরিছন্ন  রাজশাহী রেল স্টেশন। যাত্রী সেবায় কোন কারপন্য নাই।

 

শতভাগ যাত্রী সেবা সম্ভব না হলেও চেষ্টার কমতি নেই। তিনি রাজশাহীসহ পুরে পশ্চিমাঞ্চল রেলকে যাত্রী সেবা বান্ধব করতে সকলের সহযোগিতা কামনা করেন রেলের এই কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট