1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে আদর্শ কিন্ডার গার্টেন স্কুলে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নওগাঁর ধামইরহাটে আদর্শ কিন্ডার গার্টেন স্কুলে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………………………….

নওগাঁর ধামইরহাটে আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১ লা ডিসেম্বর বেলা ১১ টায় আমাইতাড়া মোড়স্থ আদর্শ কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গনে শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মো. বাবুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জাকিরুল ইসলামের সঞ্চালনায় বার্ষিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

 

আলোচনা সভায় বিপুল সংখ্যক মায়েদের উপস্থিতিতে মা’দের স্যালুট জানান অনুষ্ঠানের প্রধান অতিথি চকময়রাম সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী। বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, উপজেলা সদরে নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ছাবিহা ইয়াছমিন, সহকারী শিক্ষক ফারুক আহমেদ, তৌফিক হোসেন, ইলিয়াস মার্ডি, দানিয়েল পূর্তি, আব্দুর রউফ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফাতেমা সুলতানা, সহকারী শিক্ষক হাসিবুল হাসান, জান্নাতুন তাজরী, ফারজানা খাতুন, সাবিনা ইয়াসমিন, সাংবাদিক ও কাউন্সিলর আমজাদ হোসেন, পাস্কায়েল হেমরম, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, তাওসিফ ইসলাম আলামিন প্রমুখ। সবশেষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট