1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পোষ্টাল একাডেমীর সামনের সড়ক থেকে পান ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা ডাকাতির মূলহোতা গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা

রাজশাহীর পোষ্টাল একাডেমীর সামনের সড়ক থেকে পান ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা ডাকাতির মূলহোতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী………………………………………………………..

রাজশাহীর পোষ্টাল একাডেমীর সামনের সড়ক থেকে পান ব্যবসায়ীর নিকট ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতি করা মামলায় মূলহোতা আরাফাত হোসেন তুষারকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার দিবাগত সন্ধা সাড়ে ৭ টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখপাড়া এলাকার জনৈক আব্দুস সালামের বাসার ৩য় তলা থেকে তাকে গ্রেপ্তার করে। সে নগরীর লক্ষিপুর ভাটাপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে। বুধবার ৩০ নভেম্বর বুধবার সকালে র‌্যাব-৫, এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ সদর কোম্পানী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, আরএমপির শাহমখদুম থানার গত ২২ আগস্টের দায়ের করা মামলা নং-২৪/১৭৭ ডাকাত দলের দলনেতা আরাফাত হোসেন তুষারসহ অন্যান্য ডাকাত সদস্যরা গত ২১আগস্ট ভোর সাড়ে ৫ টার দিকে শাহ মখদুম থানাধীন নওদাপাড়া পোস্টাল একাডেমীর সামনে থেকে আটক তুষারসহ কয়েকজন অ্যাম্বুলেন্সে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে,  পান ব্যবসায়ীর নিকট থেকে ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতী করে নিয়ে যায়। সে ওই ডাকাতি ঘটনার মূলহোতা। এর পর র‌্যাব-৫ আসামী ধরতে অভিযান অব্যহত রাখলে মঙ্গলবার রাতে তাকে ধরতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে টাকা ডাকাতি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

 

গ্রেপ্তারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব তা নিশ্চিত করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট