1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রুয়েটে সিএসই ফেস্ট ২০২২ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি……………………………

 

শনিবার (০৪ জুন) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) -এর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল ৯:৩০ টায় দিনব্যাপী সিএসই ফেস্ট ২০২২ এর উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আল মামুন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার প্রশাসক অধ্যাপক ড. মো. আলী হোসেন সহ পরিচালক, বিভাগ/শাখা প্রধানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দেশের অন্যতম টেক কার্নিভাল রুয়েট সিএসই ফেস্ট এ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাতশ‘র বেশি শিক্ষার্থীকে নির্বাাচিত করা হয়। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য দেশের ৭০টি বিশ্ববিদ্যালয়ের দু’ হাজারেরও বেশী মেধাবী শিক্ষার্থীরা নিবন্ধন করেন। অংশগ্রহণকারীদের প্রকল্প ও আইডিয়ার ভিত্তিতে বিচারকগণ সাতশ‘রও বেশী শিক্ষার্থীকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করেন।

 

এ বছর সিএসই ফেস্ট ২০২২ এ আটটি সেগমেন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাতশ‘র বেশী প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেগমেন্টগুলো হচ্ছে: আন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট, টেক প্রোজেক্ট, আইডিয়া/ পোস্টার কনটেস্ট, লাইন ফলোয়ার রোবট মেকিং, গেমিং কনটেস্ট, টেক ফটো প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং আইইইই এর সাথে কর্মশালা। শনিবার (৪ জুন) বিকাল ৪:৩০ টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে সিএসই ফেস্ট ২০২২ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে।#

এডটি: আরজা/১০

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট