1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক - দৈনিক সবুজ নগর
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক বাঘায় বস্ত্র বিতরণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব, বস্তুনিষ্ঠ সংবাদের আহ্বান এমপির সৌদি থেকে ফেরার এক মাসের মাথায় টাঙ্গাইলে যুবকের রহস্যজনক মৃত্যু দুর্গাপুর্জার উপত্তিস্থল রাজশাহীর তাহেরপুরে সিদুর শুভক্ষণে প্রতিমা বিসর্জন শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সহোদরের জিডি শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮ পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ, ১ লাখ টাকা দাবি নওগাঁর আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস প্রতিপক্ষের হামলায় পোরশায় প্রাণ গেল সেলিম রেজার

অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। তাঁর এই হঠাৎ অসুস্থতার খবর পেয়ে বুধবার (২১ অক্টোবর ২০২৬) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

হাসপাতালে পৌঁছে রাসিক প্রশাসক সরাসরি চিকিৎসাধীন ভূমিমন্ত্রীর কেবিনে যান এবং কিছু সময় তাঁর পাশে অবস্থান করেন। এ সময় তিনি কর্তব্যে নিয়োজিত চিকিৎসকদের কাছ থেকে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা, চিকিৎসার বর্তমান অগ্রগতি এবং সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু রাজশাহীর উন্নয়ন ও রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর দ্রুত সুস্থতা আমাদের সকলের কাম্য।” তিনি হাসপাতালে উপস্থিত চিকিৎসকদের বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার সর্বোচ্চ ও যথোপযুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

একই সঙ্গে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে রাজশাহী নগরবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাসিক প্রশাসক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট