1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সহোদরের জিডি - দৈনিক সবুজ নগর
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি থেকে ফেরার এক মাসের মাথায় টাঙ্গাইলে যুবকের রহস্যজনক মৃত্যু দুর্গাপুর্জার উপত্তিস্থল রাজশাহীর তাহেরপুরে সিদুর শুভক্ষণে প্রতিমা বিসর্জন শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সহোদরের জিডি শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮ পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ, ১ লাখ টাকা দাবি নওগাঁর আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস প্রতিপক্ষের হামলায় পোরশায় প্রাণ গেল সেলিম রেজার একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে’: রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্য ধরে রাখতে সবাইকে মিলেমিশে থাকতে হবে’: বাঘায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সহোদরের জিডি

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দুই সহোদর। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লায়।

রাফসান রহমান স্বাক্ষরিত জিডি সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে রাফসান রহমানের ছোট বোন মোসা. আতিয়া রহমানকে কৌশলে বিয়ে করেন পৌর এলাকার কারবালা মোড়ের মোস্তফার ছেলে শাহাদাত হোসেন। তাঁদের এই বিয়ের সম্পর্কটি পরিবার মেনে না নেওয়ায় রাফসান রহমান ও তাঁর ভাই রাফাত রহমানকে বিভিন্ন সময় হুমকি দিতে শুরু করেন শাহাদাত।

এরই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে শাহাদাত হোসেন বাড়ির সামনে এসে দুই সহোদরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এর কিছুদিন পর শাহাদাতের স্ত্রী আতিয়া রহমান তাঁর মোবাইল ফোন থেকে রাফসানের স্ত্রীকে মেরে ফেলার হুমকি দেন। এমনকি শাহাদাত তাঁর ফেসবুক আইডি থেকে অস্ত্রসহ পরিবারের সদস্যদের নিয়ে একটি ছবি আপলোড করে লেখেন, “অর্থবছরের সেরা গিফট, আমার দুই মা-বাবা”।

এছাড়া এক সপ্তাহ আগে শাহাদাত হোসেন তাঁর ফেসবুক আইডিতে রাফসান রহমানকে উদ্দেশ্য করে লেখেন, “আপনি দোয়া করেন যেন আমি মারা যাই। আর আমি বেঁচে থাকলে আপনি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েন।”

ভুক্তভোগীদের দাবি, একের পর এক এমন কর্মকাণ্ডে দুই সহোদরসহ পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।

তবে সব অভিযোগ অস্বীকার করে শাহাদাত হোসেন বলেন, “যে ছবিতে অস্ত্রসদৃশ বস্তু দেখানো হয়েছে, সেটি একটি খেলনা পিস্তল হতে পারে। গত ১৪ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে আমার অসুস্থ স্ত্রীকে ওষুধ দিতে গেলে আগে থেকে ওত পেতে থাকা রাফসান রহমান ও তাঁর লোকজন আমার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।”

এ বিষয়ে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, রাফসান রহমান নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডিটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট