1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চট্টগ্রামে মুক্তিপণের জন্য শিশু আয়াতকে ৬ টুকরো করে সাগর নিক্ষেপ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

চট্টগ্রামে মুক্তিপণের জন্য শিশু আয়াতকে ৬ টুকরো করে সাগর নিক্ষেপ

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি………………………………………………

সামান্য ক’টি টাকার জন্য অপহরণ করে মুক্তিপণের জন্য আয়াতকে শ্বাসরুদ্ধ করে হত্যা করলো নরপিশাচ আবির।গত ১৫ নভেম্বর অপহরণের পর কানআকাটি করার কারণে আয়াতকে হত্যার পর ছয় বছর বয়সী শিশু কন্যাকে ৬ টুকরো করে কাট্টলী সাগরপাড়ে ফেলে দেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে আবির।

 

গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান।

 

পুলিশ জানায়, নিখোঁজের ১০ দিনের মাথায় আবির আলী নামের এক যুবককে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ নিখোঁজ রহস্য উদঘাটন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

গ্রেপ্তারের পর রাতে হত্যার কারণ ও লাশ ছয় টুকরো করে সাগরপারে ফেলে দেওয়ার কথা স্বীকার করে নেয় ওই যুবক। ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন আবির আলী।

 

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে ঘটনাস্থলে থাকা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান বলেন, আবির আলী নামে সাবেক ভাড়াটিয়া মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে অপহরণ করে। তিনি বলেন, মরদেহ টুকরো করার কাজে ব্যবহার করা বটি ও অ্যান্টি কাটার উদ্ধার করা হয়েছে আবির আলীর বাসা থেকে। এখন আমরা লাশের টুকরোগুলো উদ্ধারে সাগরপাড়ে আছে।

 

গত ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলার এলাকার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। এর পরদিন শিশুর বাবা সোহেল রানা এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজের ডায়েরি করলেও কোনো হদিস মিলেনি। অবশেষে ৯ দিন পর শিশু আয়াতের নিখোঁজ রহস্যের জট খুললোিএ ঘটনায় সারা চট্টগ্রাম শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহরবাসী ছেলে-মেয়েদের নিয়ে অনেকটা আতংকিত হয়ে পড়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট