1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাপাহারে দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাপাহারে দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131072
# সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে বিএনপির পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে চাকরি হারানোর অভিযোগ উঠেছে। রাজনৈতিক মতাদর্শের কারণে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার এই বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
চাকরি হারানো ওই ব্যক্তির অভিযোগ, বিএনপির পক্ষে প্রচারণা চালানো এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে স্থানীয় প্রভাবশালী মহলের চাপে মসজিদ কমিটি তাঁকে দায়িত্ব থেকে বাদ দিয়েছে। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম আল আমিন চৌধুরী। তিনি সাপাহার উপজেলা সদরের তালপুকুর মাস্টারপাড়া জামে মসজিদে গত ৪ বছর ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন।
হাফেজ আল আমিন চৌধুরী বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আমি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত থাকায় এবং বিএনপির পক্ষে কাজ করায় মসজিদ কমিটি আমাকে বারবার রাজনীতি ছাড়তে চাপ দিচ্ছিল। স্থানীয় কিছু ব্যক্তির চাপের মুখে শেষ পর্যন্ত কমিটি আমাকে চাকরি থেকে বাদ দিয়েছে।
’তিনি আরও বলেন, ‘রাজনীতি করার অজুহাতে আমাকে বাদ দেওয়ার পাঁয়তারা আগে থেকেই চলছিল। এর সাথে যোগ হয় মসজিদের সামনে থেকে ছাত্র দল নেতা রকির একটি দোকান উচ্ছেদের প্রতিবাদ করা। গত সোমবার রাতে মসজিদের সামনের একটি দোকান ঘর উচ্ছেদ করার সময় আমি দোকানদারকে মালামাল সরিয়ে নিতে সামান্য সময় দেওয়ার অনুরোধ করি। এতে মসজিদের কমিটির সভাপতি এলাহী বক্সসহ অন্যরা আমার ওপর ভীষণ ক্ষিপ্ত হন এবং আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেন। মূলত রাজনীতি করাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।’
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি এলাহী বকস বলেন, ‘মসজিদের ইমাম বা মুয়াজ্জিন হয়ে সক্রিয় রাজনীতি করা সাধারণ মুসল্লিরা পছন্দ করেন না। একটি নির্দিষ্ট দলের পক্ষে তাঁর বিশেষ পক্ষপাতিত্ব নিয়ে অনেকের মনেই আপত্তি ছিল। এছাড়া মসজিদের সিদ্ধান্ত অনুযায়ী সামনের একটি দোকান উচ্ছেদের সময় তিনি কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করে ওই দোকানদারের পক্ষে অবস্থান নেন। শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট