1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

আত্রাইয়ে জামায়াতের জনসমাবেশ, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন খবিরুল ইসলাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0
# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১:০০ টায় আত্রাই উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠ থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার প্রধান ফটকে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।
আত্রাই উপজেলা জামায়াতের আমীর মো. আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-০৬ আসনের জামায়াত মনোনীত দাড়িপাল্লায় প্রার্থী মো. খবিরুল ইসলাম বলেন, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক ও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মতিউর রহমান শাহিন। সভা থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর অঙ্গীকার করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট