1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী ৩ আসনের এমপির পিএস'র হামলায় মহিলা নেত্রী রামেক হাসপাতালে- দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহী ৩ আসনের এমপির পিএস’র হামলায় মহিলা নেত্রী রামেক হাসপাতালে- 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সুমন রাজ/মমিনুল ইসলাম মুন………………………………………….

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আয়েন উদ্দীনের দখলদারি ও নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় মোহনপুর উপজেলা কৃষক লীগের মহিলা সম্পাদক শেখ হাবিবাকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এবিষয়ে তারা দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এর আগেও এমপি আয়েন উদ্দিনের দখলবাজি, মনোনয়ন বাণিজ্য, দলের পদ বাণিজ্য ও সাম্প্রদায়িক গালি দেয়াসহ নানা অনিয়ম-দূর্নীতির একাধিক খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর বুধবার দুপুরে মোহনপুর উপজেলা চত্বরে এমপি আয়েন উদ্দীনের (সাবেক) পিএস একরামুল হক বিজয়ের নেতৃত্বে প্রকাশ্যে তাকে বেধড়ক মারপিট ও টানা-হেঁচড়ায় প্রায় বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়েছে। এর প্রতিবাদে ভুক্তভোগী এই নেত্রী সেখানেই অনশনে বসেন। এরপর তাকে আবারো পেটাতে পেটাতে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এর আগে একই ঘটনার জেরে হাবিবাকে দুই দফা পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে নির্যাতন করার অভিযোগও রয়েছে এমপি আয়েনের বিরুদ্ধে বলে এলাকায় আলোচনা রয়েছে।

 

এবিষয়ে হাবিবা জানান, ‘তিনি দুপুরে উপজেলা চত্বরে এলে বিনা কারণে এমপি আয়েন উদ্দীন ও তার দুলাভাই উপজেলা চেয়ারম্যান আব্দুস সালামের উপস্থিতিতে এনামুল হক বিজয় তাকে পেটাতে থাকেন। পিটিয়ে তাকে রেখে চলে গেলে হাবিবা প্রতিবাদ জানিয়ে সেখানেই অনশনে বসে পড়েন। পরে বিকেলে আবারো বিজয়ের নেতৃত্বে কয়েকজন এসে টেনে-হিঁচড়ে ও পেটাতে পেটাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে আটকে রাখে।আহত ওই নেত্রী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

 

এবিষয়ে এমপি আয়েন উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কারা হাবিবাকে মেরেছে বলতে পারবো না।।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট