1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর-নাটোর: নাটোরের লালপুর উপজেলার লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন এক যুবক।নিহত আশরাফুল ইসলাম(লিওন) লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর-নাগশোষা গ্রামের রেজাউল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার(৪ঠা মে)লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন আশরাফুল ইসলাম। এ সময় বাঘা হতে ঈশ্বরদী অভিমুখী একটি চাল বোঝাই দ্রুত গামী ট্রাক(ঢাকা মেট্রো ট ১১-৪০৩৪)অসতর্কভাবে চলাচল করলে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ,ঘাতক ট্রাক, মোটরসাইকেল এবং ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে হেফাজতে নেয় লালপুর থানার পুলিশ।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ কর্মীদের জানায়, চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার লাকড়াকুড়ি গ্রামের আনারুল ইসলামের ছেলে ট্রাক চালক কামরুল ও একই থানার মুরাদপুর এলাকার আরিফুল ইসলামের ছেলে হেলপার শাহাদত হোসেনকে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট