1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী শহরে বহুতল ভবনে আগুন, ৫টি প্রাইভেট কার পুড়ে ছাই - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

রাজশাহী শহরে বহুতল ভবনে আগুন, ৫টি প্রাইভেট কার পুড়ে ছাই

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবুল কালাম আজাদ, রাজশাহী……………………………………………………….

রাজশাহী নগরীর বরেন্দ্র কলেজ এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির বেশকিছু মালামাল পুড়ে গেছে। সেই সাথে বাড়ির পাশের একটি কার সেন্টারে থাকা ৫টি প্রাইভেটকার পুড়ে গেছে। ওই কার সেন্টার থেকেই আগুনের সূত্রপাত হয় বলে দাবি করেছে ফায়ার সার্ভিস।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানার, কার সার্ভিসিং সেন্টারে আগুনে লেগে ৫ টি কার পুড়ে গিয়েছে। পরে সেখান থেকে পাশের ১০ তলা আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনটির ২ তলায় থাকা একটি রেস্টুরেন্ট পুড়ে যায়। তবে, আবাসিক ফ্ল্যাট গুলোতে তেমন কোন ক্ষতি হয়নি। এ ঘটনায় একজন আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ নভেম্বর ভোর ৪ টার দিকে প্রথমে কার কেয়ারে সেন্টারে আগুন লাগে। পরে সেখান থেকে পাশের বিল্ডিংএ আগুন ছড়িয়ে পড়ে।

 

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভোর ৪ টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের চেষ্টায় ২ ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট