1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবকলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবকলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি …………………………………………….

 

নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ নাশের হুমকি ও দেশব্যাপী বিএনপি জামাত ও স্বাধীনতা বিরোধী চক্রের অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

০৪ জুন বিকেল ৫ টায় টিএনটি মোড়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবুর সভাপতিত্বে ও সম্পাদক জাভেদ নওরোজ আলমলীগের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন।

 

সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ডিজিটাল আর্কাইল ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, দপ্তর সম্পাদক আবু তালেব, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুবেল আহমেদ, পতœীতলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সামসুল হক, প্যানেল মেয়র মেহেদী হাসান, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ হাসান, সম্পাদক জহুরুল ইসলাম, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এহসান হোসেন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে টিএন্ডটি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।#

এডিট: আরজা/ ০৮

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট