1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঐতিহাসিক রাজশাহীর বাবলাবন গণহত্যা দিবস শুক্রবার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

ঐতিহাসিক রাজশাহীর বাবলাবন গণহত্যা দিবস শুক্রবার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ২৪ নভেম্বর ২০২২………………………………

আগামীকাল ২৫ নভেম্বর ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের  এ দিনে স্বাধীনতা যুদ্ধের সময় রাজশাহীতে স্বাধীনতাকামী ১৭ জন মানুষকে পাকিস্তানী হানাদার বাহিনী তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। বিজয়ের পরপর ৩১ ডিসেম্বর পদ্মাচর শ্রীরামপুর বাবলাবন এলাকা থেকে তাদের দঁড়িতে বাঁধা লাশ উদ্ধার করা হয়। দিবসটি পালনে প্রতি বছরের ন্যায় এবারও দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

 

কর্মসূচির মধ্যে রয়েছেÑ শুক্রবার সকাল ১০টায় বাবলাবন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৪টায় সাহেব বাজার জিরো পয়েন্টে বিশাল স্মরণ সমাবেশ ও দোয়া মাহফিল। স্মরণ সমাবেশে সভাপতিত্ব করবেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাইদুর রহমান।

 

সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহঃ সভাপতি ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা সমাজসেবী শাহিন আক্তার রেণী।

 

অন্যান্যের মাঝে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসনে আলী পেয়ারা, সিনিয়র সদস্য আওয়ামী লীগ নেতা শরিফ উদ্দিনসহ আরও অনেকে বক্তব্য রাখবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট