1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের ইজিবাইক, অটোরিক্সার নম্বর সম্বলিত স্টিকার লাগানো কার্যক্রমের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

রাসিকের ইজিবাইক, অটোরিক্সার নম্বর সম্বলিত স্টিকার লাগানো কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ২৩ নভেম্বর ২০২২………………………………………………………

রাজশাহীতে ইজিবাইক, অটোরিক্সার নম্বর সম্বলিত স্টিকার লাগানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নগরীতে চলাচলরত অনিবন্ধিত অটো ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণে এ উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বুধবার দুপুরে নগরভবনে অটোরিক্সা ও চার্জার রিক্সায় নম্বর সম্বলিত স্টিকার লাগিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মহানগরীর যানজট নিরসনে সিটি কর্পোরেশন কর্তৃক প্রতিটি অটো/চার্জার রিক্সায় স্টিকার লাগানো কার্যক্রম শুরু হয়েছে। নগরীতে যান চলাচল নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপদে চলাচলের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনিবন্ধিত অটো ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।

 

রাসিকের ইজিবাইক, অটোরিক্সা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির সদস্য ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারওয়ার হোসেন, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যান) কাজী আনোয়ারা দিল, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার, পরিদর্শক সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট