1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে !

নওগাঁর ত্রাইয়ে খেলতে গিয়ে তিনদিন  ধরে নিখোঁজ শিশু ইব্রাহিম

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আত্রাই প্রতিনিধি……………………………………………..

নওগাঁর আত্রাইয়ের শ্রীধরগুরনই গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে ইব্রাহিম (৬) নামে এক শিশু তিন দিন ধরে নিখোঁজ রয়েছে।  এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটির বাবা হযরত আলী আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ শিশু ইব্রাহিম উপজেলার শ্রীধরগুরনই গ্রামের মো. হযরত আলীর ছেলে।

 

পুলিশ ও নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে খেলার কথা বলে শিশু ইব্রাহিম বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে বিকেল হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। পরে বাড়ির পাশের নদীতে স্থানীয় জেলে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ডুবারু টিম দীর্ঘ সময় ধরে খোঁজাখুজি করেও শিশুটির কোন সন্ধান না পেলে শিশুটির বাবা শুক্রবার রাতে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, গত শুক্রবার রাতে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডয়েরি (জিডি) করার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। শিশুটির সন্ধানের জন্য দেশের বিভিন্ন থানায় ছবিসহ পরিচয় পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট