1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে মসজিদ ঘর নির্মাণে বাধা, মারামারি, আহত ৩ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর তানোরে মসজিদ ঘর নির্মাণে বাধা, মারামারি, আহত ৩

  • প্রকাশের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন ……………………………………………………………..

রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) লালপুকুরিয়া গ্রামে মসজিদ নির্মাণে বাধা ও পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। গত ১১ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজ পর এঘটনা ঘটেছে। এ ঘটনায় শামসুল ইসলাম বাদি হয়ে তসলিম উদ্দিনসহ তিনজনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউপির লালপুকুরিয়া গ্রামের তসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে মসজিদ ঘরের জায়গা জোরপুর্বক দখল করে আছে। গত শুক্রবার গ্রামবাসি জুম্মার নামাজ শেষে পুরাতন ঘর ভেঙ্গে নতুন করে মসজিদ ঘর নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যায়। এতে তসলিম বাধা দেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তসলিম উদ্দিন ও তার দুই পুত্র শামিম ও সালমান। তারা তিন বাপবেটা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে। এতে ৩ জন আহত হয়। আহতরা হলেন কামাল উদ্দিন(৩৫), হাবিবুর রহমান(৫৫) ও নাজমুল ইসলাম লিমন(২৫)। এদের মধ্যে কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক সে তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় গ্রামবাসির মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

 

এদিকে থানায় অভিযোগ তসলিম উদ্দিন ক্ষুব্ধ হয়ে রাতে ফের লাঠিসোঁটা নিয়ে বাদির বাড়িতে গিয়ে অভিযোগ তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে বাদি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি কামরুজ্জামান মিঞা বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট