1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুড়িগ্রামের সোনাহাট সীমান্তে মোটর সাইকেলসহ ভারতীয় যুবক গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

কুড়িগ্রামের সোনাহাট সীমান্তে মোটর সাইকেলসহ ভারতীয় যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম………………………………………………….

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটর সাইকেলসহ ভারতীয় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। আটক ওই যুবকের নাম আবু সায়েদ (১৮)। সে ভারতের আসাম রাজ‍্যের ধুবরি জেলার আগমনী থানার ঝসকাল গ্রামের আব্দুল জলিল এর পুত্র।

 

বিজিবি সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে বঙ্গসোনাহাট স্থলবন্দরে শূন্য রেখার আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯ এর ভারতীয় অংশের সোনাহাট স্থলবন্দরে একটি গেট খোলা থাকায় যুবকটি মোটরসাইকেল নিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফ সিসি ক‍্যামেরার ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে বিজিবি সোনাহাট ক‍্যাম্প অবহিত করে। অপরদিকে স্থলবন্দরের ভারতীয় ব‍্যবসায়ীরা বাংলাদেশের ব‍্যবসায়ীদেরকেও বিষয়টি অবহিত করে। পরে স্থানীয়রা সোনাহাট স্থলবন্দর- ভূরুঙ্গামারী সড়কের ঘুন্টিঘর নামক স্থান থেকে ভারতীয় ওই যুবককে আটক করে বিজিবি সোনাহাট ক‍্যাম্পে সোপর্দ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় ওই যুবক বিজিবি সোনাহাট ক‍্যাম্পের হেফাজতে আছে বলে জানাগেছে।

 

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম এসপিপি, ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান আটক ভারতীয় যুবক আত্মীয়র বাসায় যাওয়ার সময় ভুল করে বাংলাদেশে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট