1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

চাঁপাইনবাবগঞ্জ’র ভোলাহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা’২২ পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি……………………………………………

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সরকারের উন্নয়ণমূলক কার্যক্রমের ভিত্তিতে যথাযথ ভাবগাম্ভীর্য্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ মঙ্গলবার সকাল ১০টায় উদ্যাপিত হয়েছে। এলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

 

উপজেলা স্মৃতিসৌধ চত্বর হতে ডিজিটাল উদ্ভাবনী মেলার একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম। ফিতা কাটার সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথিগণ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুধীজনেরা। পরে ডিজিটাল মেলার ২০টি ষ্টল পরিদর্শন শেষে আলোচনা সভা মিলিত হয়।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ্ দবির মেম্বার, নয়া থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার আলহাজ্ব নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, ইউপি কমান্ডার তৈমুর হোসেন ও মোঃ আব্দুল মাজিদ, পল্লী বিদ্যুৎ ডি.জি.এম রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ২নং ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্, সহসভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা ইঞ্জিনিয়ার আসাবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, মৎস্য অফিসার ওয়ালিউর রহমান, প্রাণী সম্পদ অফিসার মোঃ আব্দুল্লাহ্, কৃষি অফিসার সুলতান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুব হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা-কমচারীগণ উপস্থিত ছিলেন।

 

এ ছাড়াও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং বেলা ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভার্চুয়্যাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খান ও ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম। অনুষ্ঠানে উপজেলার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট