1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশা ছিনতাই কালে  ২ সদস্য আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………….

 

রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছেন স্থানীয় জনগণ। ঘটনাটি বৃহস্পতিবার (০২ জুন ২০২২) বিকাল ৫টার সময় বসন্তপুর ও উদপুর এলাকার মাঝামাঝি স্থানে ঘটে বলে জানিয়েছে ভূক্তভোগী অটোরিকশা চালক। ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন রাজশাহী মহানগরীর ইয়ারপোর্ট থানাধীন বিরস্তপুর এলাকার মৃত কালু মন্ডলের ছেলে কামাল (৩০) ও অপরজন একই এলাকার মাইনুল ইসলামের ছেলে ইলিয়াস (২৫) বলে জানা যায়।

 

ঘটনার সূত্র জানা যায়, ভূক্তভোগী অটোরিকশা চালক মোঃ ইউসুফ আলী (১৮) যাত্রী নিয়ে পরিবহনের উদ্দেশ্যে রাজশাহীমুখী যাচ্ছিলেন। অটোরিকশায় যাত্রী কম থাকায় ছিনতাইকারী চক্রটি তাকে ফলো করতে থাকে। এক সময় যাত্রী শূন্য হলে চক্রটি ফাঁকা জায়গার অপেক্ষা করতে থাকে বসন্তপুর ও উদপুর এলাকার মাঝামাঝি স্থানে গেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে অটোরিকশাটি সাইডে রাখেন অটোরিকশা চালক ইউসুফ এইসময় ছিনতাইকারী চক্রটি অটোরিকশা নিয়ে পালাতে ব্যর্থ হলে গাড়ির ব্যাটারী নিয়ে পালানোর চেষ্টা করে এই সময় স্থানীয় জনতার সহায়তায় অটোরিকশা চালক তাদের আটক করতে সক্ষম হয় ‌।

 

এই সময় অটোচালক ইউসুফ ছয় নম্বর মাটিকাটা ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ড মেম্বার মোঃ উকিল এর সহায়তায় ছিনতাইকারীদের মার্চমারা উচ্চ বিদ্যালয়ের নিয়ে এসে আটক করে তাদের পরিবার ও স্থানীয় মেম্বারকে অবহিত করেন বলে জানান তিনি।

 

এই বিষয়ে নয় নম্বর ওয়ার্ড মেম্বার মোঃ উকিলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অটোরিকশা চালক ইউসুফ ফোন করে বিষয়টি অবহিত করলে তাদের উদ্ধারে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করি এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে ছিনতাইকারীদের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হয়েছে তাড়া এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।#

এডিট: আরজা/১৪

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট