1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ সেতু  উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ সেতু  উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা 

  • প্রকাশের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ ,আত্রাই প্রতিনিধি……………………………………………..

সারাদেশে একশত সেতু উদ্বোধনের অংশ হিসাবে নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ সেতুর উদ্বোধন করা হয়েছে৷ সোমবার (৭ নভেম্বর) সকালে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ নওগাঁর আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নওগাঁ জেলা প্রশাসক মেহেদী হাসান পি এএ, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম, ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দফতরের অফিসার, রাজনৈতিক নেতৃতৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। জানা যায়, দেশের ৭ বিভাগে ২৫ জেলায় ৫ হাজার ৪’শ চুরানব্বই মিটার দৈর্ঘ্যরে এক’শ সেতুর মাইল ফলক উদ্বোধন করা হলো। এর মধ্যে আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন ৬.০১ কোটি টাকা ব্যায়ে ৩১.৮৩ মিটার দৈর্ঘ্যরে একটি সেতু।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট