1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎ চালিত সেচ পাম্প ঐক্য পরিষদের কমিটি গঠন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ

নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎ চালিত সেচ পাম্প ঐক্য পরিষদের কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই……………………………………………

নওগাঁর আত্রাইয়ে গভীর অগভীর ও এল এল পি বিদ্যুৎ চালিত সেচ পাম্প ঐক্য পরিষদের ইউনিয়ন কমিটির সমন্বয়ে উপজেলা কমিটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৯ অক্টোবর) সকাল ১০ টায় সেভেন স্টার মলের নীচ তলায় মো.মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মো.এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সবার সিদ্ধান্ত অনুযায়ী  কমিটির মেয়াদ ৩ বছর নির্ধারণ করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

 

নব নির্বাচিত সভাপতির বক্তব্যে মো.মোফাজ্জল হোসেন বলেন,কৃষি কাজের প্রথম ধাপ সেচ প্রকল্প। কৃষি প্রধান আমাদের এই সোনার বাংলাদেশ। কৃষক ও কৃষি কাজে  উপর বাংলাদেশর সেচ ব্যবস্থা নির্ভরশীল। ইউনিয়ন থেকে উপজেলার সকল মাঠে গভীর অগভীর সেচ পাম্প দিয়ে বর্তমানে পরিচালনা করা হয় সেচ পদ্ধতি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জমির পরিমান ভেদে সেচ প্রকল্পের আওতায় যে চার্জ গঠন করে দিয়েছে তা সমন্বয়ে কৃষকের সুবিধা হলেও সেচ পাম্পের মালিকদের সেচ পাম্প চালাতে লোকসানের মধ্যে পড়তে হচ্ছে। গভীর অগভীর ও এল এল পি বিদ্যুৎ চালিত সেচ পাম্প ঐক্য পরিষদের ইউনিয়ন কমিটির সমন্বয়ে উপজেলা কমিটি গঠন করে সকল সমস্যার সমাধান করতে হবে।

 

গভীর অগভীর ও এল এল পি বিদ্যুৎ চালিত সেচ পাম্প ঐক্য পরিষদের ইউনিয়ন কমিটির সমন্বয়ে উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো.মোফাজ্জল হোসেন সাধারণত সম্পাদক মো. ইয়াকুব আলী।

 

সংগঠনে অন্যান্য যারা নির্বাচিত হয়েছেন-সিনিয়র সভাপতি মো.সহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক – মো.পারভেজ  ইকবাল, সাংগঠনিক সম্পাদক -মো.এনামুল হক,প্রচার সম্পাদক -মো.আতিকুর রহমান।

 

সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তাল মাহমুদ,  মো.খয়বর হোসেন, মো.সাইদুর রহমান,মো.সুমন খামারু প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট