1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির সমাবেশকে কেন্দ্রকরে রাজশাহী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী………………………………………….

রংপুর, বগুড়ার পর এবার রাজশাহী থেকে রংপুরগামী বাস চলাচল  দু’ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পরিবহন নেতারা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে সবশেষ বাস রংপুরের উদ্দেশে ছেড়ে গেছে। শুক্র ও শনিবার আর কোনো বাস ছাড়বে না বলে জানিয়েছেন পরিবহন নেতারা।

 

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে ২৮ অক্টোবর শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে রংপুর জেলা বাস মালিক সমিতি।

 

আগামীকাল ২৯ অক্টোবর শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির নেতা-কর্মীদের ভাষ্য, গণসমাবেশে মানুষের উপস্থিতি ঠেকাতে বাস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বাস মালিক সমিতির নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।

 

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক বলেন, রংপুরে অভ্যন্তরীণ কারণে দুই দিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সেখানে কোনো বাস চলবে না। অন্য কোনো জেলা থেকেও যাবে না। রংপুর বাসমালিকদের পক্ষ থেকে তাঁদেরও রংপুরে বাস না চালানোর জন্য বলেছেন। এ কারণে তাঁরা বাস চলাচল দুই দিন বন্ধ রেখেছেন।

 

বিএনপির সমাবেশের কারণে বাস চলাচল বন্ধ হয়েছে কি না, এ বিষয়ে তিনি বলেন, এটা তাঁরা জানেন না। তাঁরা জানেন, রংপুরে অভ্যন্তরীণ কারণে পরিবহন ধর্মঘট হচ্ছে। তরে বিএনপি নেতারা বলছে বিএনপির গণজোয়ার দেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে। একারণে তাদের সভা ভন্ডুল করতে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।কিন্তু বিএনপির গণজোয়ার এভাবে বন্ধ করা যাবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট