1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী থেকে রংপুর রুটে দু’দিন বাস চলাচল বন্ধ ঘোষণা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজশাহী থেকে রংপুর রুটে দু’দিন বাস চলাচল বন্ধ ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৪৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান……………………………………………….

রাজশাহী থেকে রংপুরগামী সব ধরনের বাস চলাচল আগামী দুদিন বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। রাজশাহী পরিবহণ নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে রংপুরের উদ্দেশে সর্বশেষ বাসটি ছেড়ে গেছে।

 

গতকাল শুক্রবার থেকে শনিবার পর্যন্ত আর কোনো বাস ছাড়বে না বলে জানিয়েছেন রাজশাহীর পরিবহণ নেতারা। বিএনপি নেতাকর্মীরা বলছেন, শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করেই সমাবেশ বানচাল করতেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এক দিন আগে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তবে বাস মালিক সমিতির নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।

 

রাজশাহী সড়ক পরিবহণ গ্রæপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে রংপুরগামী সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে তাদের এই ধর্মঘট। মতিউল হক আরও বলেন, রংপুরে অভ্যন্তরীণ কারণে দু’দিনের পরিবহণ ধর্মঘট ডাকা হয়েছে। সেখানে কোনো বাস চলবে না। অন্য কোনো জেলা থেকেও রংপুরে কোনো বাস প্রবেশ করবে না। রংপুর বাস মালিকদের পক্ষ থেকে তাদেরও রংপুরে বাস না পাঠানোর জন্য বলেছেন। এ কারণে তারা বাস চলাচল দুদিন বন্ধ রেখেছেন।

 

রংপুরে বিএনপির মহাসমাবেশের কারণে বাস চলাচল বন্ধ হয়েছে বলে বিএনপি নেতাদের দাবি প্রসঙ্গে রাজশাহী সড়ক পরিবহণের এই নেতা বলেন, এ ব্যাপারে আমরা কিছু জানি না। আমরা জানি, রংপুরে অভ্যন্তরীণ সমস্যার কারণে পরিবহণ ধর্মঘট হচ্ছে। তাদের নিজেদেরও দাবি আছে। ফলে এই সময়ে আমরা রাজশাহী থেকে রংপুরে কোনো বাস চালাতে পারছি না।

 

রাজশাহী থেকে রংপুরের বাস চলাচল বন্ধ সম্পর্কে জানতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, এভাবে বিএনপির গণজোয়ার থামানো সম্ভব নয়। রাজশাহী থেকে যাতে কেউ রংপুরের মহাসমাবেশে যেতে না পারে সেজন্যই বাস বন্ধ করা হয়েছে। বর্তমান সরকার বিএনপির মহাসমাবেশে জনসমাগম দেখে ভীত হয়ে এসব কাজ করছে। এবং মানুষকে দুর্ভোগে ফেলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট