1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

নাটোরের লালপুর ডিগ্রি কলেজের শিক্ষক আমিনুলের বিরুদ্ধে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেস্টার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর…………………………………………

নাটোরের লালপুরে ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেস্টার দায়ে লালপুর ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য আমিনুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গত(২০ অক্টোবর-২২)সকাল ৯.৩০ মিনিট সময় ১নং লালপুর ইউনিয়নে অবস্থানরত লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং বাকনা এলাকার মশিরুল ইসলামের মেয়ে লালপুর ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক আমিনুল ইসলামের নিকট প্রাইভেট পড়তে যায় লালপুর বাজারস্থ সংলগ্ন হাসিনা বেকারী ফ্যাক্টরীর পেছনে একটি ফাঁকা বাসায়। সেখানে প্রাইভেট পড়ান প্রভাষক আমিনুল।প্রাইভেট পড়ানো শেষে অন্যান্যদের ছুটি দিয়ে উক্ত মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ঐ ছাত্রীর আত্মচিৎকারে শিক্ষক আমিনুল তাকে ছেড়ে দেয়। পরে ঐ ছাত্রী বাড়িতে এসে তার বাবা-মাকে বিস্তারিত খুলে বলে । ঐ ছাত্রীর বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে আজ বুধবার(২৬শে অক্টোবর-২২)বিকালে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রভাষক আমিনুল ইসলাম কোন কথা বলতে রাজি হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট