1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরের আওয়ামী লীগ-বিনেপি টান টান উত্তেজনা, সংঘর্ষের আশংকা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

রাজশাহীর তানোরের আওয়ামী লীগ-বিনেপি টান টান উত্তেজনা, সংঘর্ষের আশংকা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: স্বাধীনতা সময়ের হাঙ্গামা

মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি………………………….

রাজশাহীর তানোরের রাজনৈতিক অঙ্গনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং রাজপথের বিরোধীদল বিএনপির নেতাকর্মীদের মাঝে টান টান উত্তেজনা ও বিস্ফোরণমূখ পরিস্থিতি বিরাজ করছে।যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ  বেধে যেতে পারে।যে কোন ধরণের সংঘর্ষ এড়াতে প্রশাসনকে এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

এদিকে দীর্ঘদিন পর হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের এমন পরস্পরবিরোধী মারমূখী অবস্থানে সাধারণ মানুষ শঙ্কিত হয়ে পড়েছে।

 

স্থানীয় সূত্রে জানা, আগামী ২৭ অক্টোবর বৃহস্প্রতিবার বিএনপির সহযোগী সংগঠন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তানোর উপজেলা বিএনপি উপজেলা ডাকবাংলো মাঠে সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এদিকে একই স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ পৃথক কর্মসুচি ঘোষণা করেছেন বলে শোনা যাচ্ছে। ফলে দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের এমন পাল্টাপাল্টি কর্মসুচি ঘোষণায় দলের তৃণমূল নেতাকর্মীসহ জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

 

আওয়ামী লীগের একাধিক জৈষ্ঠ নেতার ভাষ্য, খোলা মাঠে বিএনপির কর্মসুচি মানেই নাশকতা ও জ্বালাও পোড়াও, তারা কখানো দেশ ও দেশের মানুষের কথা বিবেচনা করে কোনো কর্মসূচি দেয় না। অন্যদিকে বিএনপির একাধিক নেতা বলেন, বিএনপির সমাবেশে গণজোয়ার দেখে সরকার দিশেহারা, তাই বিএনপির কর্মসুচি ঠেকাতে তারা নানা ষড়যন্ত্র করছে।

 

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, এমন পরিস্থিতিতে এদিন ডাকবাংলো মাঠে কোনো দলেরই কর্মসূচি করতে দেয়া ঠিক হবে না। কারণ তাদের কর্মসূচি নিয়ে যে কোনো ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও আওয়ামী লীগ এবং বিএনপির দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট