1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে অনিবন্ধিত মুরগির খামারিকে অর্থদন্ড - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে অনিবন্ধিত মুরগির খামারিকে অর্থদন্ড

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৫৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি> ফিরোজ

 

#  মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই থেকে………………………………….

 

নওগাঁর আত্রাইয়ে সরকারী নিয়ম মেনে মুরগির খামার না করায় খামারিকে দশ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকড়া শেখপাড়া নামক স্থানে ফারুক হোসেনের খামারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিত  ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

 

সেইসাথে পরিবেশ দুষিত না করতে এবং পার্শ্ববর্তী পাইকড়া-বড়াইকুড়ি কলেজের শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে অতিদ্রত খামারটি অন্যত্র সরিয়ে নিতে নির্দেশ দেন তিনি।

 

জানা যায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকড়া শেখপাড়া নামক স্থানে ফারুক হোসেন প্রায় তিন বছর যাবৎ কোন প্রকার নিবন্ধন ছাড়াই মুরগির খামার করে ব্যবসা করে আসছেন। খামার নিয়মিত পরিস্কার করার নিয়ম থাকলেও তিনি তা করতেন না। এতে দুর্গন্ধে পার্শ্ববর্তী পাইকড়া-বড়াইকুড়ি কলেজের শিক্ষার্থীদের শারীরিকসহ নানা বিধ সমস্যা হতো।

 

ম্যাজিষ্ট্রেট বলেন, সরকারী নিয়ম না মেনে ফারুক হোসেন নামে জনৈক ব্যক্তি মুরগির খামার করে ব্যবসা করছেন এমন গোপন সংবাদ পাই। তৎখনাত প্রাণি সম্পদ অফিসার ওয়ালী উল ইসলাম ও পুলিশ ফোর্সসহ সেখানে অভিযান চালাই। এতে খামারি কোন প্রকার কাগজ দেখাতে না পারায় এবং খামারটি অপরিস্কার থাকায় অর্থদন্ড করা হয়।#

এডিট: আরজা/ ০২

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট