1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যুবলীগ নেতার কান্ড, রাজশাহীর মোহনপুরে ভেজাল গুড় তৈরী কারখানার সন্ধান লাভ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

যুবলীগ নেতার কান্ড, রাজশাহীর মোহনপুরে ভেজাল গুড় তৈরী কারখানার সন্ধান লাভ

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ সুমন রাজ

মোহনপুর ঘুরে এসে………………………………………….

রাজশাহীর মোহনপুরে ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে আখ ছাড়াই তৈরী হচ্ছে ভেজাল গুড়। গুড় তৈরীর কারখানাটি পরিচালনা করছেন উপজেলা যুবলীগ সদস্য কাজি রিপন ও বাকশিমইল ইউপি ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

 

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা (২২ অক্টোবর) শনিবার দিবাগত রাত ১১ টার পর উপজেলার বাকশিমইল ইউপি’র কৃষ্ণপুর গ্রামে দেখতে পান পুকুর চাষের আড়ালে আখ ছাড়াই তৈরী হচ্ছে গুড়। এর আগে গত ২০ অক্টোবর ধোপাঘাটা বাজারে অভিযান চালায় বিএসটিআই। সেখানে কাউকে না পাওয়ায় ভেজাল গুড় তৈরি কিছু নমুনা সংগ্রহ করে। বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত অভিযানের খবর পেয়ে আগেই সটকে পড়েন কারখানা মালিকসহ সবাই।

 

ব্যবসাকে নির্বিঘ্নে ও নিরাপদে পরিচালনা করতে কারখানাটি নির্জনে বিলের মাঝে তৈরী একটি টিনসেড স্থাপনায় নিয়ে আসেন। ভেজালগুড় প্রস্তুতের সময় ঘটনাস্থলে স্থানীয় সাংবাদিকরা পৌঁছে কারখানাটির পূর্ণাঙ্গ চিত্র ধারণ করে জনস্বাস্থ্য বিবেচনায় মোহনপুর উপজেলা প্রশাসনকে জানান। মোহনপুর থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত ছাড়া সেখানে অভিযান পরিচালনা করা যাবেনা বলে তাদের অপারগতা প্রকাশ করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর তিনি বলেন বিষয়টি আমি দেখছি। পরে তাকে আর ফোনে পাওয়া যায়নি। পরের দিন ২৩ অক্টোবর বিকাল সাড়ে ৪টা নাগাদ এরিপোর্ট লেখা পর্যন্ত ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ পরিলক্ষিত হয়নি।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কৃষ্ণপুর গ্রামের আজিজুল কাজি বাড়ির পেছনের দক্ষিনে ধান ক্ষেতের ওপারে যাবার পর পুকুরের ধার বেয়ে সামনে এগুতেই টিনসেড ছাউনির ভেতরে হাতেগোনা কয়েকজন লোক আখ ছাড়াই তৈরী করছেন গুড়। ক্যামেরা অন করে ছবি তুলতে দেখে এগিয়ে আসেন উপজেলা যুবলীগ সদস্য কাজি রিপন আলী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূমি দস্যু আশরাফুল ইসলাম। তারা বলেন আপনারা ছবি তোলা বন্ধ করেন এটা আমাদের কারখানা। আমরা পুঠিয়া থেকে কারিগর এনে গুড় তৈরী করছি আপনারা আমাদের সাহায্য করলে কারখানাটি চালাবো, নইলে বন্ধ করে দিবো।

 

সেখানে গিয়ে গণমাধ্যমকর্মীরা দেখতে পায় দুটি বড় বড় চারকোনা স্টিলের পাতিলে তৈরী হচ্ছে গুড়। গুড় তৈরীর উপকরণগুলি দেখা গেছে তা হলো বস্তা চিনি, বস্তা ময়দা, ড্রাম ভর্তি লালি, ফিটকিরি ও ডালডা।

 

এ বিষয়ে কাজি রিপন বলেন, আমরা আজকে গরুর খাদ্য হিসেবে গুড়গুলি তৈরী করছি। এরআগে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়েও আমাদের কিছু করতে পারিনি। আগের কারখানায় মানুষের জন্য খাওয়ার গুড় তৈরী করতাম। এখানে গরুর জন্য গুড় তৈরী করছি এটা শেষ করে মানুষের জন্য গুড় তৈরী শুরু করবো। এ ব্যবসা করতে গিয়ে বিভিন্ন জায়গাকে ম্যানেজ করতে আমাদের অনেক টাকা চলে গেছে। তা ছাড়াও বাইরে থেকে কারিগর আনতে অনেক টাকা খরচ হচ্ছে। গুড়গুলি কালকে উপজেলার বিভিন্ন হাটে বিক্রি করবো। তাদের কাছে সাংবাদিকরা জানতে চাই আপনারা এভাবে জনস্বাস্থ্য ও পশুসম্পদের এমন ক্ষতি করছেন এটা কি ঠিক করছেন? তখন তারা বলেন আগে ক্যামেরা বন্ধ করুন তারপর বলবো। ঠিক আছে ক্যামেরা বন্ধ করলাম।

 

তারা বলেন এ দুনিয়ায় কে কদিন বাঁচবে আপনারা বলতে পারেন। তাই যে উপায়ে হোক টাকা আসা দরকার। কে মরলো আর কে বাঁচলো এটা দেখার সময় নেই! পরদিন রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে অফিসে গেলে তিনি না থাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুস সালাম বলেন, দলের নাম ভাঙিয়ে যারাই অপকর্মে জড়াবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধ করেন তারা যেন দ্রুত ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধ আইনী ব্যবস্থা গ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট