1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বনসাই প্রদর্শনী পরিদর্শন করলেন রাসিক মেয়র লিটন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বনসাই প্রদর্শনী পরিদর্শন করলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………….

রাজশাহীতে বনসাই প্রদর্শনীর শেষ দিনে শনিবার রাতে পরিদর্শন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। নগরভবনের গ্রীনপ্লাজায় রাজশাহী বনসাই সোসাইটির উদ্যোগে তিনদিন ব্যাপী আয়োজিত বনসাই প্রদর্শনীর পরিদর্শন করেন মেয়র মহোদয়। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, বনসাই শুধু শিল্প নয়, বাণিজ্যিকভাবেও এটি লাভবান একটি খাত। আগামীতে এই শিল্পের প্রসারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আশ^াস প্রদান করেন মেয়র। পরে সোসাইটির পক্ষ থেকে রাসিক মেয়র লিটনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

রাজশাহী বনসাই সোসাইটির উদ্যোগে গত বৃহস্পতিবার শুরু হয় এই বনসাই প্রদর্শনী। টবে বসানো আস্ত সবুজ গাছের খর্বাকৃতি রূপ। এ যেন শিল্পীর ছোয়ায় একেকটি নান্দনিক বৃক্ষের সমারোহ। প্রদশর্ণীতে তমাল, হিজল, বৈচি, বাগান বিলাসসহ বিলুপ্ত প্রজাতির অনেক বৃক্ষের দেখাও মিলেছে। প্রদর্শণীতে রয়েছে দেশি-বিদেশী প্রায় ৪৫ প্রজাতির প্রায় ৪শটি বনসাই বৃক্ষ।

 

২১তম এবারের প্রদর্শনীতে দেশি-বিদেশী প্রায় ৪৫ প্রজাতির বনসাইয়ের মধ্যে রয়েছে পাইকড়, কামিনী, জিলাপি, বট, তেতুল, শেওলা, বাংলা বট, চাইনিজ বট, ঝুমুর, ডুমুর, থাই চেরি, কদবেল প্রভৃতি প্রজাতির গাছের সমারোহ।

 

পরিদর্শনকালে রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু, রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, কোষাধ্যক্ষ ইসরার আলী, সদস্য রজব আলী, শাহ আলম, আল নেওয়াজ, মামুন, সুমন সিফাত, প্রমূখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট