1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পবা উপজেলার হরিপুর দরগাপাড়ার রাস্তার অর্ধেকাংশ বেদখল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর পবা উপজেলার হরিপুর দরগাপাড়ার রাস্তার অর্ধেকাংশ বেদখল

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৫৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………

রাজশাহী পবা উপজেলার দামকুড়া থানার হরিপুর ইউনিয়নের দরগাপাড়া রাস্তাটি এখন দুনিয়া লোভীদের বেদখল হয়েছে। ইচ্ছেমতো বাশ, পিলার ও প্রাচীর দিয়ে ঘিরে সরকারি রাস্তা নিজেদের মতো করে ব্যবহার করছেন কয়েকজন মানুষ।

 

সরেজমিনে দেখে গেছে, হরিপুর দরগাপাড়া রাস্তাটি পঞ্চাশ ফিটের উপরে হলেও এখন তা দশ ফিটের নিচে নেমে এসেছে। রাস্তার পূর্ব পার্শে সরকারি জমি একেবারে নেই বললেই চলে। বেদখলের কারিশমার বেশীরভাগই রাস্তার পশ্চিম পার্শে। বিশেষ করে আলহাজ্ব মোঃ এসলাম উদ্দিন, সোহেল, মোঃ এনামুল হক,মোঃ জহিরুল ইসলাম জহুর ঘোষ, আরমান আলী, লিটন বেদখলে বেশি ।

 

আলহাজ্ব মোঃ এসলাম উদ্দিন রাস্তার মাঝে বাশ ও পিলার পুতে রেখেছেন, মো: শাহজাহান আলী ভোলা ঘোষের মেয়ে মোসা: শিরিফা বেগম এর মেয়ে জামাই সোহেল রাস্তার উপর প্রাচীর নির্মাণ সহ দীর্ঘদিন যাবৎ রাস্তার মাঝে বালি ফেলে রেখেছেন এবং স্লাব দিয়ে, মোঃ এনামুল হক ও মোঃ জহরুল ইসলাম জহির ঘোষ অভিনব কায়দায় গাছ লাগিয়ে মানুষকে কষ্ট দিয়ে সরকারি রাস্তার মাটি নিজেরা ব্যবহার করছেন।  মোঃ শাহজাহান আলী ভোলা ঘোষের দু’ ছেলে মোঃ আরমান আলী ও মোঃ লিটনও রাস্তার উপরে আংশিক ঘর নির্মাণ করেছেন। বেড়েপাড়া, খোলাবোনা ও দরগাপাড়ার মানুষদের চলাফেরার সুবিধার্থে ও রাস্তার সীমানার সৌন্দর্য ধরে রাখতে এলাকার মানুষের মুখে মুখে শোভা পাচ্ছে একটিই কথা কবে রাস্তাটি ফিরে পাবে তার পূর্ণ রূপ।

 

অত্র ইউনিয়নের সন্তান হরিপুর ভাটাপাড়া গ্রামের বাসিন্দা জাতীয় কবিতা মঞ্চ রাজশাহী জেলা কমিটির সভাপতি ও দৈনিক রাজবার্তা পত্রিকার সাহিত্য সম্পাদক কবি মুকুল হোসেন বলেন, হরিপুর দরগাপাড়া রাস্তাটির সীমানা জরিপ করা অতীব জরুরী ও সময়ের দাবী। তিনি হরিপুর দরগাপাড়া সরকারি রাস্তাটির একটা বড় অংশকে দখলদারদের হাত থেকে অতিদ্রুত মুক্ত করার সুব্যবস্থা করতে হরিপুর ইউনিয়ন এর চেয়ারম্যান, পবা উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক,  রাজশাহী সুদৃষ্টি কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট