1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ অভিযান শুরু করবে রাসিক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ অভিযান শুরু করবে রাসিক

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………………….

মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে রাজশাহী সিটি কর্পোরেশন। এছাড়া প্রতি সপ্তাহের শনিবার লার্ভিসাইড ডে পালন করা হবে। বুধবার দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সভার সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভায় উপস্থিত ছিলেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, কমিটির সদস্য সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং (মশক) জুবায়ের হোসেন।

 

সভায় জানানো হয়, মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে। মশার লার্ভা ধ্বংসে প্রতি সপ্তাহের শনিবার কীটনাশক স্প্রে করা হবে। প্রতিটি ওয়ার্ডে মাননীয় মেয়র মহোদয়ের আহ্বান সম্বলিত সচেতনতামূলক মাইকিং করা হবে। ড্রেনের পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। সভায় থেকে সকল সরকারি, স্বায়িত্ত্বশাসিত, আধা-স্বায়িত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল  সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়ির নিজ আঙ্গিনা নিজ দায়িত্বে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার অনুরোধ জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট