1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

নওগাঁর পোরশা আওয়ামী লীগ নেতৃবৃন্দ রাসেল দিবস পালন না করে কক্সবাজার ভ্রমণ করলেন

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল ইসলাম, পোরশা (নওগাঁ) প্রতিনিধি……………………………………..

নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠন শেখ রাসেল দিবস পালন করেনি বলে জানাগেছে। এতে স্থানীয় তৃণমুল আওয়ামী লীগ সমর্থক ও নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। সরকারিভাবে দিবসটি জাগজমগপূর্ণভাবে পালন করলেও ক্ষমতাশীন দলটির উপজেলার কোন অংগ সংগঠন দিবসটি পালন করেনি। ফলে দলটির স্থানীয় ইমেজ কিছুটা হলেও কমবে বলে অনেকে মনে করছেন।

 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা এজন্য দলটির উপজেলা শীর্ষ নেতাদের দোষারোপ করছেন। তারা বলছেন, সারাদেশে শেখ রাসেল দিবস পালন নিয়ে যখন দলটি উদ্যেগ গ্রহণ করেছেন এবং দিবসটি পালন করছেন তখন এ উপজেলার নেতারা কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমনে ব্যস্ত বলে জানান। সেসকল নেতৃবৃন্দ বছরে দু’বার বিমানে উড়াল দিয়ে গিয়ে কক্সবাজার ভ্রমণ করছেন এনিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

 

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও তারা বলছেন। পোরশা উপজেলায় কেন শেখ রাসেল দিবস পালন করলোনা তা গভীরভাবে তলিয়ে দেখা প্রয়োজন। উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপজেলার বাইরে রাসেল দিবসে কেন কক্সবাজারে ভ্রমণে বেড়াতে গেলেন তা এলাকার প্রবীণ রাজনীতিবিদদের ভাবিয়ে তুলেছে।অনেকে মনে করছেন নেতৃবৃন্দরা শিশু রাসেলকে নগন্য মনে করেছে এবং দিবসটিকে অত্যান্ত গুরুত্বহীন ভেবেছেন। যারা জাতির জনকের কনিষ্ঠ পুত্রর জন্মদিন পালন করতে নারাজ তাদের দলে থাকার কোন অধিকার এবং প্রয়োজন আছে কি না সেটাও ভেবে দেখার সময় এসেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট