1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী আখতারের ইস্তেহার ঘোষণা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী আখতারের ইস্তেহার ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………….

রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী আখতারুজ্জামান আখতারের ইস্তেহার ঘোষণা করেছেন।১৪ অক্টোবর শুক্রবার সকালে রাজশাহীর একটি রেস্টুরেন্টে ইশতেহার ঘোষণা করেন।

 

তার নির্বাচনী ইশতেহারে বলেন, তিনি নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের জন্য বিশ্রামাগার, রাজশাহী প্রবেশ তোরণসহ ১০ দফা ইস্তেহার ঘোষণা করেন।

 

ইস্তেহারে আখতার বলেন, রাজশাহীর ইতিহাস, ঐতিহ্যের সাথে মিল রেখে রাজশাহী জেলাতে প্রবেশের তিন দিকে তিনটি আকর্ষনীয় ‘প্রবেশ তোরণ’ নির্মাণ করবো। রাজশাহী জেলা পরিষদের অব্যবহৃত ভূমি জেলা তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে জনগণের কল্যাণে কল্যাণে ব্যবহার করা হবে। রাজশাহীর ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে বর্তমান প্রজন্মের জন্য রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে একটি সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে।

 

ঐতিহাসিক স্থাপনা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ ও উপজেলাভিত্তিক গ্রন্থাগার রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে নির্মাণের অগ্রণী ভূমিকা রাখবো। রাজশাহীতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের জন্য রাজশাহী শহরে জেলা পরিষদের নিজস্ব জায়গাতে একটি আধুনিক আবাসিক বিশ্রামাগার নির্মাণ করবো।

 

এখানে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ নামমাত্র মূল্যে বিশ্রাম ব্যবহার করতে পারবেন। জেলা পরিষদের উন্নয়নকাজে স্থানীয় জনপ্রতিনিধিদের মতামত অগ্রাধিকার দেওয়া হবে। রাজশাহীর প্রত্যেকটি উপজেলায় ডাকবাংলো থাকলেও সেগুলো প্রায় অব্যবহৃত থাকায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যা রাজশাহী জেলা পরিষদের সম্পদ। এই ডাকবাংলাগুলোর প্রয়োজনীয়তা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

উন্নয়নের স্বার্থে করণীয় ঠিক করতে প্রতিবছর অন্তত দুই বার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এর ব্যবস্থা করব। রাজশাহী সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা ও মাদক ব্যবহারে নিরুৎসাহিত করার জন্য জনগণ ও স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে কাজ করবো। ও উপজেলা পর্যায়ে বাস স্ট্যান্ডগুলোতে যাত্রী ছাউনী, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা করবো।

 

আখতার বলেন, আগামী ১৭ অক্টোবর ২০২২ অনুষ্টিতব্য রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই নির্বাচনে রাজশাহী জেলার নির্বাচিত স্থানীয় সরকারের সম্মানিত প্রতিনিধিগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলে আমার ঘোষিত ইস্তেহার বাস্তবায়নে সচেষ্ট থাকার অঙ্গিকারে উপস্থাপন করছি। আমি এই জেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হলে আমার এই নির্বাচনী ইস্তেহারে প্রস্তাবিত অঙ্গিকারগুলো বাস্তবায়নে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট