1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘা সেবা ডি‌জিটাল ডায়াগ‌নি‌স্টিক সেন্টার‌কে জরিমানা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজশাহীর বাঘা সেবা ডি‌জিটাল ডায়াগ‌নি‌স্টিক সেন্টার‌কে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………………………………..

 

অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্হ্যসেবা কেন্দ্রগুলো ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বুধবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

 

এরই ধারাবাহিকতায় বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ মাসুম আলীর ‌নেতৃ‌ত্বে রাজশাহী বাঘা উপ‌জেলার বেসরকা‌রি হাসপাতাল, ক্লি‌নিক ও ডায়াগ‌নি‌স্টিক সেন্টা‌রে তদারকিমূলক অভিযান পরিচলনা করা হয়। উক্ত অ‌ভিযা‌নে সেবা ডি‌জিটাল ডায়াগ‌নি‌স্টিক সেন্টার‌কে মেয়াদ উত্তীর্ণ রি-এ‌জেন্ট ব্যবহা‌রের জন্য সংরক্ষণ ও অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে সেবা প্রদা‌নের দা‌য়ে প্রশাস‌নিক ব্যবস্থায় ৭ টাকা   জ‌রিমানা ও সতর্ক করা হয়।

 

এসময় প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ মেনে চলতে নির্দেশনা দেয়া হয়।       অ‌ভিযা‌নে সহায়তা প্রদান ক‌রেন বাঘা থানা পু‌লি‌শের এক‌টি চৌকশ টিম।

 

এসময় আরও উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন বাঘা উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তার প্রতি‌নি‌ধি দল।

 

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ মাসুম আলী।#

এডিট: আরজা/১৫

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট