1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহীর বাঘায় পদ্মা নদীর সীমান্তবর্তী চরে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্স অভিযান

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। রাজশাহীর বাঘায় শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) ভোর থেকে উপজেলার পদ্মা নদীর অভ্যন্তরে ভারতের সীমান্তবর্তী চর এলাকায় আতারপাড়া, চোমাদিয়া ও লক্ষ্মীনগর মৌজায় টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।

অভিযান ও অর্থদণ্ডের বিবরণ

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলায় ২,০০,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সাল তালুকদার এই অর্থদণ্ডের আদেশ দেন।

সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর গ্রামের শাহজামাল (৫০)।

অংশগ্রহণকারী বাহিনী

উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাঘা থানা পুলিশ, আনসার, বিজিবি ও নৌপুলিশের সমন্বয়ে প্রায় ৪০ সদস্যের একটি দল অংশ নেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট